ফিরো এসো মন ।। সাহরান মোর্শেদ


তবু এই শ্রাবণেও-
তুমি বাঁচিয়েছো একটি তরল আত্মা।
তুমি ভুলে আশা দিয়ে ফ্যালো
কিন্তু আসলে কোনো সূর্যোদয় নেই।
যতটা এসেছিলে-
ততটা যাওয়া সহজ।
তারাদের মিটিমিটি মিছিলে,
আমার হারানোর আবেদন।
ঠিক যেন শক্ত কোনো এক পাথরের বুক-
বেঁচে ছিলো কয়েকশ বছর।
কেবল বেঁচেই ছিলো!
বেড়েছে কেবল বিষাদের পদ্য!
হাহাকার বাড়লে আমি কি আবার তোমার পথে নির্বাক তাকিয়ে থাকবো?

Comments